PUBLICATIONS

হিজাব পরে ওযু করলে ওযু কি হবে? সে ওযু দিয়ে কি নামাজ পড়া যাবে?

আসসালামু আলাইকুম।  হাত ভিজিয়ে মাথার এক চতুর্থাংশ মাসেহ্ করা ফরজ৷ পাগড়ী, চাদর, ওড়নার উপর মাথা মাসেহ যথেষ্ট নয়। যদি কাপড় এতটুকু পাতলা হয় যে ভেজা হাত টপকে মাথার চতুর্থাংশ ভিজে যাবে তখন মাসেহ হবে৷ অন্যথায় ওযূ শুদ্ধ হবে না৷  তথ্যসূত্র-বাহারে শরীয়ত। (২য় খন্ড, পৃ-২২) 

মাহে শা’বান মাসের বিশেষ আমল

মাহে শা’বান মাসের বিশেষ আমল

মাহে শা’বান [১ম রাত এবং প্রতিদিনের বিশেষ আমল] হিজরী বর্ষের ৮ম মাস মাহে শা’বান। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এ মাসকে স্বীয় মাস হিসেবে আখ্যায়িত করে এরশাদ করেন, “শাবান আমারই মাস, এ মাসের শ্রেষ্ঠত্ব অপরাপর মাসগুলির উপর সেরূপ, যেমন আমার শ্রেষ্ঠত্ব সমস্ত মাখলুকের উপর।” …

নবজাতক ছেলে শিশুর প্রস্রাব যদি শরীরে লাগে তাহলে কি নামাজ পড়া যাবে বা নামাজ হবে। আর নামাজ না হলে করণীয় কি?

আসসালামু আলাইকুম আপু।   যে কারও প্রস্রাবই নাপাক। সেটা একদিনের বাচ্চা হোক বা ছয় মাসের বাচ্চা। আমাদের সমাজে শিশুদের প্রস্রাব পাক বলে যে ধারণা প্রচলিত আছে, সেসবই ভুল ধারণা।  যে কোন বয়সের শিশুর প্রস্রাব কাপড়ে বা শরীরে লাগলে প্রস্রাবের ওই স্থানটুকু পানি দিয়ে ভালো করে ধুয়ে …

সেলোয়ার বা পায়জামা তে যদি কোনো ফুল,ফল বা কোনো খাবারের ছবি বা শরীরের কোনো অংশ যেমন ঠোঁটের ছবি থাকে সে সেলোয়ার দিয়ে কি নামায পড়া যাবে নামায সহীহ হবে?

আসসালামু আলাইকুম।  ✍🏻সালোয়ার বা জামাতে কোন ফুল, ফল বা নকশা থাকলে তা পরিধান করে নামায আদায় করলে নামায আদায় হয়ে যাবে। এতে কোন সমস্যা নেই। তবে সতর্কতার জন্য চাইলে নামাযের সময় অন্য কাপড়ও পরিধান করতে পারেন।  . .  তথ্যসূত্র- বাহারে শরীয়ত-(৩য় খন্ড, পৃ-১০০)

চেয়ারে বসে নামাজ পড়ার সঠিক নিয়ম কী রকম?

আসসালামু আলাইকুম। নিম্নে অসুস্থ ব্যক্তির নামাজ আদায়ের নিয়ম ও কতিপয় মাসআলা দেয়া হলো। আপনি আপনার শারীরিক অসুস্থতা অনুযায়ী নিম্নের কোন্ নিয়মটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটি বুঝে নিতে পারবেন আশা করি।। চেয়ারে বসে কবে এবং কিভাবে নামাজ আদায় করতে হবে সেটিও দেয়া হলো। অসুস্থ ব্যক্তির নামাজ …