নবজাতক ছেলে শিশুর প্রস্রাব যদি শরীরে লাগে তাহলে কি নামাজ পড়া যাবে বা নামাজ হবে। আর নামাজ না হলে করণীয় কি?
আসসালামু আলাইকুম আপু।
যে কারও প্রস্রাবই নাপাক। সেটা একদিনের বাচ্চা হোক বা ছয় মাসের বাচ্চা। আমাদের সমাজে শিশুদের প্রস্রাব পাক বলে যে ধারণা প্রচলিত আছে, সেসবই ভুল ধারণা।
যে কোন বয়সের শিশুর প্রস্রাব কাপড়ে বা শরীরে লাগলে প্রস্রাবের ওই স্থানটুকু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। সতর্কতার জন্য চাইলে পুরো কাপড় ধুয়ে ফেলা যেতে পারে। কারণ এক দিরহাম পরিমাণ নাপাকি কাপড়ে লেগে থাকলে ওই কাপড় দ্বারা নামায আদায় হবে না।
উল্লেখ্য, প্রয়োজনসাপেক্ষে নামাজের জন্য আলাদা এক সেট কাপড় রাখা যেতে পারে যেটা শুধু নামাজ বা ইবাদতের সময় বদলে নিয়ে কাজশেষে আবার পরিবর্তন করে ফেলা যায়।
.
.
তথ্যসূত্র –মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব হুজুর।-[মুদাররিস, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা।]
গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃ-১৪৩)


