হিজাব পরে ওযু করলে ওযু কি হবে? সে ওযু দিয়ে কি নামাজ পড়া যাবে?
আসসালামু আলাইকুম।
হাত ভিজিয়ে মাথার এক চতুর্থাংশ মাসেহ্ করা ফরজ৷ পাগড়ী, চাদর, ওড়নার উপর মাথা মাসেহ যথেষ্ট নয়। যদি কাপড় এতটুকু পাতলা হয় যে ভেজা হাত টপকে মাথার চতুর্থাংশ ভিজে যাবে তখন মাসেহ হবে৷ অন্যথায় ওযূ শুদ্ধ হবে না৷
তথ্যসূত্র-বাহারে শরীয়ত। (২য় খন্ড, পৃ-২২)


