PUBLICATIONS

মেয়েদের নামাজের নিয়মানুসারে পা ফাঁকা রাখতে হয় নাকি একসাথে রাখতে হয়?

 আসসালামু আলাইকুম।   নামাযে দাঁড়ানোর সময় মহিলাদের দুই পা মিলিয়ে দাঁড়াতে হবে। কারও শারীরিক গঠনের কারণে দুই পা মিলিয়ে দাঁড়াতে না পারলে সামান্য ফাঁক রেখে দাঁড়ানো যাবে তবে তা চার আঙ্গুলের বেশি হওয়া যাবে না।  তথ্যসূত্র- গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃ-১৬০)

আসরের নামাজ কয়টা অবধি থাকে?

আসসালামু আলাইকুম।  আসরের নামাযের ওয়াক্ত- যোহরের নামাযের ওয়াক্ত  শেষ হবার সাথে সাথে আসর নামাযের ওয়াক্ত শুরু হয় এবং সূর্য সম্পূর্ণ অস্ত যাওয়া পর্যন্ত স্থায়ী হয়। উল্লেখ্য, সূর্য অস্ত যাওয়ার বিশ মিনিট পূর্ব থেকে যখন সূর্য হলুদ বর্ণ ধারণ করে এসময় আসরের নামাযসহ যেকোন নামাজ পড়া …

সকাল ৯:৩০/১০:৩০ এই সময় উঠে চাশতের নামাজ আদায় করা যাবে?

আসসালামুয়ালাইকুম। চাশতের/দোহার নামাযের সময়- ইশরাক্বের নামাযের পর সূর্যে খুব প্রখরতা আসার সময় থেকে শুরু হয়ে শরীয়ত সম্মত অর্ধ দিবস আরম্ভ হওয়া পর্যন্ত এর সময় থাকে। তবে উত্তম হলো দিবসের এক চতুর্থাংশে পড়া (দিনের বেলার সম্পূর্ণ অংশকে চার ভাগ করে তার প্রথম ভাগে)। সে হিসেবে বর্তমানে …

সকালে আযান দেয়ার ২০ মিনিট পর লাল রংয়ের আলোর পর যে একটু একটু সাদা রংয়ের প্রখর হয় তখন কিন্তুু সূয উঠে না তখন কি ফজরের নামাজ পড়া যাবে?

আসসালামু আলাইকুম। ফজরের নামাযের ওয়াক্তঃ সূবহে সাদিক্ব থেকে শুরু করে সূর্য উদিত হওয়া পর্যন্ত ফজরের নামাযের সময়। সূবহে সাদেক্ব হচ্ছে এমন এক প্রকার আলো, যা সূর্য উদিত হওয়ার আগে পূর্ব আকাশের কিনারায় প্রকাশ পায় এআং ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। শেষ পর্যন্ত আকাশের চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং …

হিজাব পরে ওযু করলে ওযু কি হবে? সে ওযু দিয়ে কি নামাজ পড়া যাবে?

আসসালামু আলাইকুম।  হাত ভিজিয়ে মাথার এক চতুর্থাংশ মাসেহ্ করা ফরজ৷ পাগড়ী, চাদর, ওড়নার উপর মাথা মাসেহ যথেষ্ট নয়। যদি কাপড় এতটুকু পাতলা হয় যে ভেজা হাত টপকে মাথার চতুর্থাংশ ভিজে যাবে তখন মাসেহ হবে৷ অন্যথায় ওযূ শুদ্ধ হবে না৷  তথ্যসূত্র-বাহারে শরীয়ত। (২য় খন্ড, পৃ-২২)