PUBLICATIONS

নামাজ পড়ার সময় রুম অন্ধকার থাকলে সমস্যা হবে?

আসসালামু আলাইকুম । 🔵 রুম যদি এতবেশি অন্ধকার হয় যে কিছুই দেখা যাচ্ছে না তাহলে মাকরুহ হবে। তবে কেউ যদি একাগ্রতার জন্য আবছা আলোতে নামায আদায় করে তাহলে সমস্যা হবে না। তথ্যসূত্রঃ মাওলানা কাশেম রেযা নঈমী; মুদাররিস,জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদরাসা।

তাহাজ্জুদের নামাজ কি অন্ধকারে পড়তে হয়? লাইট অন করে পড়লে কি সমস্যা হয়?? অনেকেই বলে আলোতে পড়লে নাকি হয় না নামাজ?

আসসালামু আলাইকুম।  🔵তাহাজ্জুদ এবং অন্যান্য যেকোন নামায অবশ্যই আলোতে পড়া যাবে।  🛑 তাহাজ্জুদের নামায অন্ধকারেরই পড়তে হবে এমন ধারণা ঠিক নয়। আলোতে নামায আদায় করলে আদায় হবে, কোন সমস্যা হবে না।  তথ্যসূত্রঃ মাওলানা কাশেম রেযা নঈমী; মুদাররিস,জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদরাসা।

সাহু সিজদার সঠিক নিয়মটা কী?

আসসালামু আলাইকুম।  যেসব বিষয় নামাযে ওয়াজিব, সেগুলো থেকে যদি কোন ওয়াজিব ভুলে বাদ পড়ে যায়, তাহলে সাজদা-ই সাহ্ভ ওয়াজিব।    📌নিয়ম: শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর ডান দিকে সালাম ফিরিয়ে দু’টি সাজদা করবে এবং পুনরায় শুরু থেকে তাশাহুদ শরীফ পড়ে সালাম ফেরাবে। 🚫বি:দ্র: নামাযের মধ্যকার …

নামাজের জায়গা টা জায়নামাজ দিয়ে পরিষ্কার করা টা কি ঠিক?

আসসালামু আলাইকুম ।  জায়নামাজ মাটিতে রাখার সময় বাতাস লেগে ধুলো উড়ে গেলে সমস্যা নেই,তবে আলাদাভাবে ময়লা স্থান জায়নামা দিয়ে পরিষ্কার করা সম্পূর্ণ অনুচিত। প্রয়োজনে অন্য কোন কাপড় ব্যবহার করবে।কারণ,জায়নামাজ সম্মানিত বস্তু, এতে আল্লাহর ইবাদত করা হয়।  তথ্যসূত্র –মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব হুজুর, মুদাররিস,জামেয়া আহমদিয়া …

ছেলেমেয়ে একসাথে জামায়াতে নামাজ পড়তে গিয়ে যদি জায়গার সংকুলান না হয় তখন মেয়েরা পাশের রুম থেকে শামিল হতে পারবে?? 

আসসালামু আলাইকুম। জামা’আতের বিষয়টিতে অনেকগুলো খন্ড মাস’আলা বুঝতে হবে। ✅ প্রথমত,মেয়েদের জন্য মসজিদে জামাতের চেয়ে ঘরের কোণে নিভৃতে নামাজ আদায় অত্যধিক ফযীলতপূর্ণ।  ✅ দ্বিতীয়ত,বর্তমান পরিস্থিতিতে অনেক ঘরের পুরুষ সদস্যরা মহিলাদেরকে সাথে নিয়েই জামাতে নামাজ আদায় করছেন,সেক্ষেত্রেও নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আল্লাহর কাছে জামাতের …