Basic Aspects of Islam (ইসলামের মৌলিক বিষয়াবলি)

রোজা রেখে ভুলে খেয়ে ফেলেছেন? আতঙ্কিত হবেন না—জেনে নিন ইসলামের হুকুম

কিশোরীদের অনেকসময় রোযায় নব্য অভ্যস্ততার দরূণ এরূপও একটি জিজ্ঞাসা হয়ে থাকে যে, রোযা স্মরণে না থাকায় খাবার ভক্ষণ করে ফেললে করণীয় কি হতে পারে? উল্লেখ্য, মহান আল্লাহ পরম করুণাময়, আমাদের জন্য ভুল-ত্রুটিজনিত দোষকে অনেকটাই শিথিল করে আমাদের মেয়েদের উপর দয়া করেছেন, আলহামদুলিল্লাহ। রোযা স্মরণ না থাকা অবস্থায় রোযাদার ভুলবশতঃ পানাহার করলে রোযা নষ্ট হয় না। …

দীর্ঘদিন অসুস্থ থেকে মারা যাওয়া বয়স্ক ব্যক্তির অনাদায়ী নামাজ ও রোজার কাফফারা তার পরিবার পরিজন দিতে পারবে?

 আসসালামু আলাইকুম। ফিক্বহ শাস্ত্রের পরিভাষায় মৃত ব্যক্তির যিম্মায় যে সব ফরজ-ওয়াজিব অনাদায়ী রয়ে যায়, ওইগুলো থেকে তাঁকে দায়মুক্ত করার নাম হলো ইসক্বাত। ইসক্বাতের নিয়ম-  প্রথমে মৃত ব্যক্তির বয়স নির্ধারণ করুন। অতঃপর মহিলার বেলায় ৯ বছর এবং পুরুষের বেলায় ১২ বছর বাদ দিন। এখন যত বছর অবশিষ্ট আছে, এতে হিসাব করে দেখুন কত দিন তিনি বে-নামাযী …

সালাতুল হাজত নামাযের নিয়ম কী?

আসসালামু আলাইকুম।  সালাতুল হাজতঃ আবূ দাঊদ শরীফে হযরত হুযায়ফাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, যখন হুযূর আক্বদাস সাল্লাল্লাহু তা’য়ালা আলায়হি ওয়াসাল্লাম’র সম্মুখে কোন গুরুত্বপূর্ণ বিষয় এসে পড়তো তখন তজ্জন্য নামায পড়তেন- ২ রাক’আত বা ৪ রাক’আত। এ ৪ রাক’আত নামাযের ফলে হাজত বা চাহিদা পূরণ হয়৷  সালাতুল হাজত পড়ার নিয়ম ১: এই নামাজ দুই/চার রাকআত …

ইস্তেখারার নামাজ কেন পড়া হয়? এবং এর নিয়ম কেমন?

যখন কেউ কোন কাজ করার ইচ্ছা করে তখন তার ইস্তিখারাহ করা চাই। এটা যেন আল্লাহর সাথে শলা-পরামর্শ করা। হাদীস শরীফে এর প্রতি তাকীদ দেয়া হয়েছে। নবী করীম সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম এরশাদ ফরমায়েছেন- “ইস্তিখারাহ না করা দুর্ভাগ্য ও হতভাগ্যের পরিচয়”।  সুতরাং কোথাও বিয়ে-শাদী,বাগদান বা সফরের ইচ্ছা করলে ইস্তিখারাহ করা চাই। ইন শা আল্লাহ ফলাফল ভালো হবে। …

শীতকালে ওযু শেষে যে কোনো লোশন/ক্রিম /ভ্যাসলিন/মেরিল ইত্যাদি দিলে কি ওযু চলে যাবে? ওযু শেষে এসব প্রডাক্ট ইউজ করলে কি নামায হবে না?

আসসালামু আলাইকুম। অযুর পরে যদি কোন প্রসাধনী ব্যবহার করা হয় আর এ অবস্থায় নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু অতিরিক্ত প্রসাধনীর ব্যবহার বা সাজসজ্জার কারণে যদি নামাজে মনোযোগ ব্যহত হয় তাহলে মাকরূহ হবে। তথসূত্র- মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব।-[মুদাররিস, জামেয়া আহমাদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদ্রাসা।

মেয়েদের নামাজের নিয়মানুসারে পা ফাঁকা রাখতে হয় নাকি একসাথে রাখতে হয়?

 আসসালামু আলাইকুম।   নামাযে দাঁড়ানোর সময় মহিলাদের দুই পা মিলিয়ে দাঁড়াতে হবে। কারও শারীরিক গঠনের কারণে দুই পা মিলিয়ে দাঁড়াতে না পারলে সামান্য ফাঁক রেখে দাঁড়ানো যাবে তবে তা চার আঙ্গুলের বেশি হওয়া যাবে না।  তথ্যসূত্র- গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃ-১৬০)

আসরের নামাজ কয়টা অবধি থাকে?

আসসালামু আলাইকুম।  আসরের নামাযের ওয়াক্ত- যোহরের নামাযের ওয়াক্ত  শেষ হবার সাথে সাথে আসর নামাযের ওয়াক্ত শুরু হয় এবং সূর্য সম্পূর্ণ অস্ত যাওয়া পর্যন্ত স্থায়ী হয়। উল্লেখ্য, সূর্য অস্ত যাওয়ার বিশ মিনিট পূর্ব থেকে যখন সূর্য হলুদ বর্ণ ধারণ করে এসময় আসরের নামাযসহ যেকোন নামাজ পড়া মাকরূহ। শুধুমাত্র সেদিনের আসরের নামায ক্বাযা না করে আদায় করে …

সকাল ৯:৩০/১০:৩০ এই সময় উঠে চাশতের নামাজ আদায় করা যাবে?

আসসালামুয়ালাইকুম। চাশতের/দোহার নামাযের সময়- ইশরাক্বের নামাযের পর সূর্যে খুব প্রখরতা আসার সময় থেকে শুরু হয়ে শরীয়ত সম্মত অর্ধ দিবস আরম্ভ হওয়া পর্যন্ত এর সময় থাকে। তবে উত্তম হলো দিবসের এক চতুর্থাংশে পড়া (দিনের বেলার সম্পূর্ণ অংশকে চার ভাগ করে তার প্রথম ভাগে)। সে হিসেবে বর্তমানে সকাল ৯ঃ১৫ টার দিকে পড়া উত্তম। তবে এর আগে বা …

সকালে আযান দেয়ার ২০ মিনিট পর লাল রংয়ের আলোর পর যে একটু একটু সাদা রংয়ের প্রখর হয় তখন কিন্তুু সূয উঠে না তখন কি ফজরের নামাজ পড়া যাবে?

আসসালামু আলাইকুম। ফজরের নামাযের ওয়াক্তঃ সূবহে সাদিক্ব থেকে শুরু করে সূর্য উদিত হওয়া পর্যন্ত ফজরের নামাযের সময়। সূবহে সাদেক্ব হচ্ছে এমন এক প্রকার আলো, যা সূর্য উদিত হওয়ার আগে পূর্ব আকাশের কিনারায় প্রকাশ পায় এআং ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। শেষ পর্যন্ত আকাশের চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং চারিদিকে উজ্জ্বল হয়ে যায়। অতএব, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত …

হিজাব পরে ওযু করলে ওযু কি হবে? সে ওযু দিয়ে কি নামাজ পড়া যাবে?

আসসালামু আলাইকুম।  হাত ভিজিয়ে মাথার এক চতুর্থাংশ মাসেহ্ করা ফরজ৷ পাগড়ী, চাদর, ওড়নার উপর মাথা মাসেহ যথেষ্ট নয়। যদি কাপড় এতটুকু পাতলা হয় যে ভেজা হাত টপকে মাথার চতুর্থাংশ ভিজে যাবে তখন মাসেহ হবে৷ অন্যথায় ওযূ শুদ্ধ হবে না৷  তথ্যসূত্র-বাহারে শরীয়ত। (২য় খন্ড, পৃ-২২)