Welcome To Gausia Committee Bangladesh Women Wing

অজুর পরে যদি সাজ-গোজ করা হয় আর এ অবস্থায় নামাজ আদায় করলে নামাজ হবে কি না?

আসসালামু আলাইকুম।  অযুর পরে যদি সাজ-গোজ করা হয় আর এ অবস্থায় নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু অতিরিক্ত সাজসজ্জার কারণে যদি নামাজে মনোযোগ ব্যহত হয় তাহলে মাকরূহ হবে। তথসূত্র- মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব।-মুদাররিস, জামেয়া আহমাদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদ্রাসা। 

নামায পড়ার সময় সূরা পড়েছি কিনা ভুলে গেলে কি নামায হবে? আর সাহু সেজদা কি কারণে এবং কেন দেয় জানালে বেশি উপকৃত হবো।

আসসালামু আলাইকুম।  নামায পড়ার সময় সূরা পরেছে কি না ভুলে গেলে সাজদা-ই সাহভ করতে হবে। 💠যেসব বিষয় নামাযে ওয়াজিব, সেগুলো থেকে যদি কোন ওয়াজিব ভুলে বাদ পড়ে যায়, তাহলে সাজদা-ই সাহ্ভ দেয়া ওয়াজিব। (যে নামাযে ভুল করবেন ঐ নামাযের শেষ বৈঠকে সাহু সিজদা দিতে হয়)।  আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোন ওয়াজিব বাদ দেয় তাহলে সাজদা-ই …

বিতর নামায নাকি ৫ রাক্’আত। তিন রাক্’আত বিতর আর ২ রাক্’আত শাফী‘উল বিতর। এইটা কী সত্য?

আসসালামু আলাইকুম।  বিতর নামায তিন রাক্’আত। এটা এশার নামাযের পর পড়তে হয় এবং সোবহে কাযেব (সোবহে সাদিক শুরু হওয়ার আগে) পর্যন্ত পড়ার সময় থাকে। বিতর নামায ওয়াজিব৷ যদি ভুলে বা ইচ্ছাকৃত না পড়া হয় তাহলে ক্বাজা পড়া ওয়াজিব।  ▪️বিতরের নামাযের পর দু’রাক্‘আত নফল নামায পড়া উত্তম। হাদীস শরীফে আছে- যদি রাতে কেউ তাহাজ্জুদ এর জন্য …

চাশতের নামাজের সঠিক/মুস্তাহাব সময় বুঝার উপায়?

আসসালামু আলাইকুম। চাশতের/দোহার নামাযের সময়- ইশরাক্বের নামাযের পর সূর্যে খুব প্রখরতা আসার সময় থেকে শুরু হয়ে শরীয়ত সম্মত অর্ধ দিবস আরম্ভ হওয়া পর্যন্ত এর সময় থাকে। তবে উত্তম হলো দিবসের এক চতুর্থাংশে পড়া (দিনের বেলার সম্পূর্ণ অংশকে চার ভাগ করে তার প্রথম ভাগে)। সে হিসেবে বর্তমানে সকাল ৯ঃ০০ টার দিকে পড়া উত্তম। তবে এর আগে …

মেয়েদের নামাযে দাঁড়ানো নিয়ে অনেকে বলে চার আঙ্গুল ফাকা রেখে দাঁড়াতে হয়,আর অনেকে বলে দু পা একসাথে লাগিয়ে দাঁড়াতে হয়।কোনটা সঠিক?

 আসসালামু আলাইকুম। নামাযে দাঁড়ানোর সময় মহিলাদের দুই পা মিলিয়ে দাঁড়াতে হবে। কারও শারীরিক গঠনের কারণে দুই পা মিলিয়ে দাঁড়াতে না পারলে সামান্য ফাঁক রেখে দাঁড়ানো যাবে তবে তা চার আঙ্গুলের বেশি হওয়া যাবে না।  তথ্যসূত্র-গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃ-১৬০)

মাগরিবের নামাজের আগে অযুর নামাজ পড়া যাবে কী না?

আসসালামু আলাইকুম।  অযু করার পর অযুর অঙ্গ-প্রত্যঙ্গগুলো পরিপূর্ণভাবে শুষ্ক হওয়ার পূর্বে ‘তাহিয়্যাতুল অযু’র নামাজ পড়া মুস্তাহাব বা নফল।  🔹কিন্তু এ প্রকার নফল নামাজ সুবহে সাদিকের পর হতে সূর্য উদয় হওয়া পর্যন্ত এবং সূর্য অস্তের পর থেকে মাগরিবের ফরজ নামাজ পড়া পর্যন্ত সময়ে পড়া মাকরূহ। তবে অন্যান্য সময়ে প্রত্যেক অযুর পর তাহিয়্যাতুল অযুর নামাজ সময় ও …

নামাযের দ্বিতীয় বৈঠকে যদি আত্তাহিয়াতু পড়ার পর ভুল বসতো দরূদে ইব্রাহিম পড়ে ফেলে তাহলে করণীয় কী?

আসসালামু আলাইকুম। নামাজের বৈঠকে যদি পূর্ণ তাশাহ্হুদ পড়ার পর তৃতীয় রাকআতের জন্য না দাঁড়িয়ে ভুলবশতঃ দরূদে ইব্রাহিম বা “আল্লা-হুম্মা সাল্লে ‘আলা সাইয়্যিদিনা মুহাম্মদ” পর্যন্ত পড়ে নেয়, তাহলে সাজদা-ই সাহভ ওয়াজিব। অর্থ্যাৎ স্মরণ হওয়ার সাথে সাথে দাঁড়িয়ে যাবে এবং নামাজ পূর্ণ করে নেবে। নামাজের শেষ বৈঠকে সাজদা-ই সাহভ করবে। 🔹নিয়ম: শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর ডান …

মাগরিব এর ফরয  নামাযের আগে ‘তাহিয়্যাতুল অযু’র নামায কি পড়া যায়? আসর এবং মাগরিব এর নামাযের মাঝে কোরআন শরীফ পড়া যাবে

আসসালামু আলাইকুম।  অযু করার পর অযুর অঙ্গ-প্রত্যঙ্গগুলো পরিপূর্ণভাবে শুষ্ক হওয়ার পূর্বে ‘তাহিয়্যাতুল অযু’র নামাজ পড়া মুস্তাহাব বা নফল।  🔹কিন্তু এ প্রকার নফল নামাজ সুবহে সাদিকের পর হতে সূর্য উদয় হওয়া পর্যন্ত এবং সূর্য অস্তের পর থেকে মাগরিবের ফরজ নামাজ পড়া পর্যন্ত সময়ে পড়া মাকরূহ। তবে অন্যান্য সময়ে প্রত্যেক অযুর পর তাহিয়্যাতুল অযুর নামাজ সময় ও …

ইশরাক এর নামাজের সময় কয়টায়?চাশত/ দোহার সময় কয়টায় শুরু? জাওয়ালের নামাজ কয়টায় পড়া যাবে?

আসসালামুআলাইকুম। ইশরাক্বের নামাজের পদ্ধতি হচ্ছে– ফজরের নামাজ পড়ে ওই জায়গায় বসে থাকবেন, যিকর-আযকার করতে থাকবেন, পার্থিব কোন কাজকর্ম করবেন না এবং কথাবার্তাও বলবেন না। [যেহেতু মধ্যখানে দুনিয়াবি কাজকর্ম করলে সওয়াব হ্রাস পায়।]  ◼️ইশরাক্বের নামাজের সময় হচ্ছে যখন সূর্য পূর্ণাঙ্গভাবে উদিত হয়ে চারদিকে উজ্জল আলো ছড়িয়ে পড়ে। সূর্যোদয়ের অন্তত ২০ মিনিট পর সূর্যের এমন অবস্থা হয়। …

কাযা নামাজ কি প্রতিদিন পড়া যায় এবং প্রতি ওয়াক্তের সাথে কত দিনের কত কাযা নামাজ পড়া যায় একসাথে?

আসসালামু আলাইকুম।  কাযা নামাজের সংখ্যা যদি ৫ ওয়াক্ত বা তার কম হয় তাহলে তারতীব অনুযায়ী সম্পন্ন করতে হয়, যেমন, ফযর, যোহর কাযা হলে প্রথমে ফযর, তারপর যোহর, তারপর আসর এভাবে পড়তে হবে।  কারো যে কোন ওয়াক্ত থেকে নামাজ কাযা হলে আগে কাযা নামাজ আদায় করে তারপর যে ওয়াক্তের নামাজ আসবে তা আদায় করতে হবে। ওই …