Posts by: All Author

নামাজ পড়া অবস্থায় মাঝে মাঝে বাচ্চা সামনে চলে আসে সিজদাহর স্থানে,সিজদাহ দিতে গিয়ে সমস্যা হয়,সেক্ষেত্রে কী করণীয়?

আসসালামু আলাইকুম । নামাযের আমল বহির্ভুত কিংবা নামাযকে সঠিক করার উদ্দেশ্য ব্যতীত ‘আমলে কাসীর’ করলে নামায ভঙ্গ হয়ে যায়। তবে ‘আমলে ক্বলীল’ করলে নামায ভঙ্গ হয় না। যে কাজটা করলে দূর থেকে দেখলে মনে হয় না যে, ওই ব্যক্তি নামাযে আছে, বরং নামাযে নেই বলেই দৃঢ় ধারণা হয়, সে কাজকে ‘আমলে কাসীর’ বলা হয়, আর …

কাযা নামাজের নিয়ত কি রকম করে পড়ব?

আসসালামু আলাইকুম। ক্বাযা নামাযের নিয়্যত: ফযরের নামায ক্বাযা হলে নিয়্যত এভাবে করবেন- نويت ان اقضي لله تعالي ركعتي صلوة الفجر الفاءتة–فرض الله تعالي متوجها الي جهة الكعبة الشريفة الله اكبر উচ্চারণ: নাওয়াইতু আন্ আক্বদিয়া লিল্লাহি তা’আলা রাক্’আতাই সালাতিল ফাজরিল তা-ইতায়ি।ফারদ্বুল্লাহি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শরীফাতি আল্লাহু আকবর। উল্লেখ্য: যোহরের চার রাক’আত ফরয নামাযের ক্বাযা …

আমি ফজরের নামাজ পড়তে না পারলে,যোহরের সময় কি চার রাকাত পড়তে হবে না কি দুই রাকাত পড়লে হব? 

আসসালামু আলাইকুম। ফজরের নামায ক্বাযা হলে যোহরের সময় ২রাক’আত ক্বাযা পরলে হয়ে যাবে। তবে ২ রাক’আত সুন্নাত ও ক্বাযা করতে পারেন। বি:দ্র:ফর‍য নামাযের ক্বাযা সম্পন্ন করা ফরয।অনুরূপ ওয়াজিব ও সুন্নাতের ক্বাযা সম্পন্ন করা যথাক্রমে ওয়াজিব ও সুন্নাত। তথ্যসূত্র- গাউসিয়া তারবিয়াতী নেসাব।(পৃষ্ঠা:১৮৯ ও ১৯১)

মাসিক শেষ হওয়ার পরে কখন থেকে নামাজ শুরু করতে হয় ???

আসসালামু আলাইকুম । পিরিয়ডের সময়সীমা সর্বনিম্ন ৩ দিন ৩ রাত এবং সর্বোচ্চ ১০ দিন ১০ রাত। ↪️ উক্ত সময়ের মধ্যে যে ওয়াক্তে রক্ত বন্ধ হবে এবং আপনি নিশ্চিত হবেন যে আপনি পবিত্র ঐ ওয়াক্ত থেকেই পাক পবিত্র হয়ে অবশ্যই নামায আদায় করতে হবে। (তবে স্বাভাবিকভাবে নিয়মিত পিরিয়ড চলাকালীন সময়ে মাঝে মাঝে রক্ত যাওয়া বন্ধ থাকে …

নামাজ কোন কারনে কাযা হয়ে গেলে এগুলা আগে পড়তে হবে না কি ওয়াক্তের গুলা পড়ে তার পরে পড়তে পারব?

আসসালামু আলাইকুম।  কাযা নামায তারতীব অনুযায়ী সম্পন্ন করতে হয়। যেমন, ফযর, যোহর, আসর কাযা হলে প্রথমে ফযর, তারপর যোহর, তারপর আসর এভাবে পড়তে হবে।  তারপর সে মাগরিব পড়বে।  ৫ ওয়াক্ত পর্যন্ত কাযা হলে এ ধারাবাহিক তারতীব পালন করতে হবে।  কারো যে কোন ওয়াক্ত থেকে নামায কাযা হলে আগে কাযা নামায আদায় করে তারপর যে ওয়াক্তের …

 যদি ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত নামায কাযা হয় তাহলে আমি কয় রাকাত পড়বো? 

আসসালামু আলাইকুম আপু। প্রত্যেক দিনের নামায  ক্বাযা করতে সর্বমোট ২০রাক’আত নামায  আদায় করা ফরয। ফজরের ফরয নামাযের ক্বাযা পড়তে হয় ২ রাক’আত,যোহরের ৪ রাক’আত ফরয,আসরের ৪রাক’আত ফরয, মাগরিবের ৩ রাক’আত ফরয,এশা’র ৪ রাক’আত ফরয এবং বিতরের ৩ রাক’আত ওয়াজিব নামায। উপরিউক্ত ২০রাক’আত নামায সারাদিনের ক্বাযা হিসেবে  আদায় করা ফরয।   বি:দ্র: ফর‍য নামাযের ক্বাযা সম্পন্ন করা …

“আওয়াবীন” নামাজ কি রকম এবং নিয়ত কি রকম?  কিভাবে পড়তে হয়?

আসসালামু আলাইকুম।  ↪️ ‘সালাতুল আওয়াবীন’ বা আওয়াবীনের নামাযের সময়সীমা মাগরিবের নামাযের ফরয ও সুন্নাতের পর হতে শুরু হয়ে এশার ওয়াক্ত হওয়ার পূর্ব পর্যন্ত অবশিষ্ট থাকে। এ সময় দুই রাকআত করে ছয় রাকাআত নফল নামায পড়ার বিধান রয়েছে যার অনেক সওয়াব রয়েছে। তিরমিযী শরীফে হাদীস বর্ণিত হয়েছে, “ যে ব্যক্তি মাগরিবের পর ছয় রাকআত (আওয়াবীন) নামায …

ঈদ উল ফিতর এর নামাজ সম্পর্কে জানতে চাই?

আসসালামু আলাইকুম। ঈদুল ফিতরের  রাত স্বীয় বান্দাদের জন্য আল্লাহর বিশেষ দান বা অনুগ্রহের প্রতীক পঞ্চরাত্রির অন্যতম। আল্লাহর অনুগ্রহ প্রত্যাশীরা এ রাতে তাই ইবাদতে রত থাকেন। ↪️ হযরত আবু উমামাহ রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু হতে বর্ণিত-রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-“যে লোক দুই ঈদের রাতে নির্ঘুম থেকে নামায আদায় করবে তার অন্তর মরবে না,যেদিন অন্যান্যদের অন্তর মরে …

সালাতুত তাসবীহ নামাজে যে তাসবীহ পড়া হয়,ওটা যদি ভুলে বেশি/কম পড়া হয়,সাহু সেজদাহ দেয়া যাবে?

আসসালামু আলাইকুম। সালাতুত তাসবীহ নামাজে যে তাসবীহ পড়া হয়, তা ভুলে কম বেশি পড়া হলে নামাজ আদায় হয়ে যাবে, সাহু সেজদা দিতে হবে না। তথ্যসূত্র- মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব হুজুর, মুদাররিস,জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা।

শবে কদর এর নিয়তের শেষে কি লাইলাতুল কদর নফল মোতোয়াজজিহান বলতে হবে? ‘নফল’ শব্দটা কি বলতে হবে?

আসসালামু আলাইকুম আপু। শবে কদরের নিয়তের শেষে “নফল” মুতাওয়াজ্জিহান বলতে হবে না। নিয়ত টা হবে এরকম, “নাওয়াইতুয়ান উছল্লিয়া লিল্লাহি তা’আলা রাকাতাই সলাতিল লাইলাতিল কদর, মুতাওয়াজ্জিহান ইলা- জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লহু আকবর।” ↪️তাহাজ্জুদ নামাজের নিয়ত সুন্নাতু রাসূলিল্লাহি তায়ালা বলা বললে ভালো। কারণ, তাহাজ্জুদ নামাজ নফল নামাজ হলেও যেহেতু রাসূলে পাক সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম নিয়মিত এটি আদায় …