Posts by: All Author

মহিলাদের যে সাদা স্রাব যায় তা যদি বেশি যায় তবে কি নামাজ পড়া যাবে?

আসসালামু আলাইকুম।  ✓ লিকুরিয়া বা সাদা স্রাব মহিলাদের বিশেষ একটা সমস্যা। যা নির্গত হওয়ার স্থান হলো,যৌনাঙ্গ বা হায়েজের পথ। যা প্রস্রাবের রাস্তা নয়। এই কারণে সাদা স্রাব হলে অযু ভাঙবে না। আপনি নামাজ, কুরআন তেলাওয়াত সবই করতে পারবেন। তবে উত্তেজনাবশত সাদা স্রাব বের হলে অযু ভাঙবে।  সালোয়ারে বা পরনের কাপড়ে লাগলে ধৌত করা বা পাল্টিয়ে …

নামাজের মধ্যে এক সূরা ২ বার পড়লে যেমন জোহরের ৪ রাকাত সুন্নতে যদি সূরা ইখলাছ পড়া হয় আবার যদি ভুলে ফরযে বা ২ রাকাত নফলে সূরা ইখলাছ পড়ে ফেলে তাহলে কি সিজদায়ে সাহু দিতে হবে?নাকি নামাজ হয়ে যাবে?

আসসালামু আলাইকুম। যে সব বিষয় নামাজে ওয়াজিব, সেগুলো থেকে যদি কোন ওয়াজিব ভুলে বাদ পড়ে যায়, তাহলে সাজদা-ই সাহভ ওয়াজিব। নামাজে ভুলে এক সূরা দুইবার পড়ে ফেললে সাজদা-ই সাহভ ওয়াজিব নয়। বরং ফরয নামাজে প্রথম দু’রাকাতে এবং নফল, বিতর ও সুন্নাতের প্রতি রাকআতে সূরা ফাতেহার সাথে ছোট একটি সূরা অথবা বড় সূরার ছোট তিন আয়াত …

ফজরের নামাজে সূরা ফাতেহার পরের অন্য সূরাটি বড় হতে হবে এমন কোন নিয়ম কি আছে? আর যদি বড় সূরা পড়তে হয় তাহলে কত আয়াতের সূরা পড়বো? বড় সূরা না জানলে কয়েকটি সূরা একসাথে মিলিয়ে পড়া যাবে কিনা?

আসসালামু আলাইকুম। ফরজ নামাজে বড় আয়াত বলতে যে কোন একটি সূরা বা বড় সূরার মোট তিন আয়াত বা তিন আয়াত সমতূল্য এক আয়াত পাঠ করবে।  কিন্তু বড় সূরা না পারলে কয়েকটা সূরা পড়তে হবে ব্যাপারটা এমন নয়।  তথ্যসূত্র – ১. মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব হুজুর, মুদাররিস, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা। ২. গাউসিয়া …

নামাজের সিজদাই গিয়ে সিজদারত অবস্থাই সিজদার তসবি শেষ করে কি আল্লাহর কাছে দোয়া করা যাই , তাতে কি নামাজের কোন ক্ষতি হবে বা নামাজ ভঙ্গ হবে। এখন কথা হল সালাম ফিরানোর আগে কি সিজদারত অবস্থাই দোয়া করা যাই। আর যদি সেই রকম করা যায় , তাহলে দোয়া গুলো কি রকম করে করবো বা কোন রকম দোয়া গুলো করব?

আসসালামু আলাইকুম। সাজদারত অবস্থায় দোয়া করলে আল্লাহর দরবার দোয়া কবুল হয়। তবে সেটা নামাজের ভিতরে না। নামাজের ভিতরে সাজদার মধ্যে সাজদার তাসবীহ ছাড়া অন্য দোয়া বা অন্য কিছু বলা যাবে না। এতে নামাজ আশংঙ্কাগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। নামাজ শেষে বা অন্য যে কোন সময়ে সাজদা দিয়ে সাজদারত অবস্থায় আল্লাহর দরবারে দোয়া করা যেতে পারে। এটি …

হাজ্জুদ নামাজ কি সুন্নত নাকি নফল?

আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তাহাজ্জুদ নামাজ হচ্ছে ‘সুন্নাতে মুস্তাহাব্বা’। অর্থ্যাৎ ‘সুন্নাতে মুস্তাহাব্বা’ হলো এমন কিছু নফল ইবাদত যা রাসূলে পাক (ﷺ) নিয়মিত আদায় করতেন। তাহাজ্জুদ সালাত নফল ইবাদত হলেও হাদীস শরীফ দ্বারা প্রমাণিত যে রাসূলে পাক (ﷺ)  নিয়মিত আদায় করতেন । তাই তাহাজ্জুদ সালাতকে আমরা সুন্নাত বা সুন্নাতে রাসূলুল্লাহ বলে থাকি। তবে সুন্নাত …

 শারিরীক অসুস্থতার কারণে অনেক সময় বসে নামাজ পড়তে হয়। তাই সিজদার নিয়ম জানা বেশি জরুরি। লোকমুখে শুনি ইশারায় দেওয়া উওম, আবার কেউ কেউ বলে বালিশে বা টেবিলে দেওয়া উওম।। আসলে কোনটি সঠিক??

আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। নিম্নে অসুস্থ ব্যক্তির নামাজ আদায়ের নিয়ম ও কতিপয় মাসআলা দেয়া হলো। আপনি আপনার শারীরিক অসুস্থতা অনুযায়ী নিম্নের কোন নিয়মটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটি বুঝে নিতে পারবেন আশা করি।। ✍🏻অসুস্থ ব্যক্তির নামাজ আদায়ের পদ্ধতিঃ  ➡হাদিস নং-১ঃ  হাদিসে আছে,,  হযরত ইমরান ইবনে হুসাইন (রাঃ) অসুস্থ ছিলেন। হুজুর সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর …

জুমুআর দিন মেয়েদের যোহরের নামাজের টাইম কেমন হবে? ছেলেরা মসজিদ থেকে আসার পর্যন্ত অপেক্ষা করতে হবে ? নাকি নামাজ এর টাইম অনুযায়ী পড়ে ফেলতে পারবে?

আসসালামু আলাইকুম। জুমু’আর দিন মহিলারা যোহরের ওয়াক্ত শুরু হলে নামাজ পড়ে নিতে পারবেন। তবে উত্তম হচ্ছে পুরুষরা মসজিদ থেকে ঘরে আসার পর মহিলারা নামাজ পড়বে।   তথ্যসূত্র – মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব হুজুর, মুদাররিস, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা।

সহিহ ভাবে মেয়েদের নামাজ পড়ার নিয়মটা বললে উপকৃত হব।

আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য।  মহিলাদের নামাযের নিয়ম আপনাদের জন্য আপাতত সংক্ষিপ্তাকারে নিম্নে দেয়া হলো। পরবর্তীতে ইন শা আল্লাহ বিস্তারিত বর্ণনা এবং আপনারা যেভাবে দেখতে চাচ্ছেন, সবাই যাতে বুঝতে পারে সেভাবে দেয়া হবে।।   ✅ মহিলাদের নামায পড়ার নিয়ম ওযূ সহকারে ক্বেবলামুখী হয়ে দুই পা মিলিয়ে দাঁড়াবে (শারীরিক গঠনের জন্য দুই পা মিলিয়ে দাঁড়াতে না …

সাদা স্রাব বের হলে কি অজু ভেঙ্গে যায়, ওটা যদি প্যান্ট লেগে থাকে তাহলে ঐ প্যান্ট নিয়ে কি নামাজ পরলে নামাজ হবে না?

আসসালামু আলাইকুম। লিকুরিয়া বা সাদা স্রাব মহিলাদের বিশেষ একটা সমস্যা।যা নির্গত হওয়ার স্থান হলো,যৌনাঙ্গ বা হায়েজের পথ। যা প্রস্রাবের রাস্তা নয়। এই কারণে সাদা স্রাব হলে অযু ভাঙবে না। তবে উত্তেজনাবশত সাদা স্রাব বের হলে অযু ভাঙবে। আপনি নামাজ, কুরআন তেলাওয়াত সবই করতে পারবেন। কিন্তু সালোয়ার ধৌত করা বা পাল্টিয়ে ফেলা জরুরি নয় তবে উত্তম।  …

একটা আপু বলতেছে চাশতের নামাজ নাকি সকাল ১০টা থেকে ১১টার মধ্য পড়তে হয়। সকাল ৮-৯ চাশতের নামাজ পড়লে কি নামাজ আদায় হবে না???

আসসালামু আলাইকুম। চাশতের নামাজ মূলত পড়া হয় মধ্যাহ্ণের আগে অর্থ্যাৎ সূর্য ঠিক মাথার উপর আসার আগে। সেক্ষেত্রে বর্তমান সময় অনুযায়ী  ১১:০০ টা পর্যন্ত এর সময় থাকে। কিন্তু ৮ টা বা ৯ টায় পড়লে আদায় হবে না এমনটি নয়। কারণ ইশরাকের নামাজের পর থেকেই চাশতের নামাজ পড়া যায়।   তথ্যসূত্র – গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃ- ১৮৩)  …