Posts by: All Author

জীবনের কাযা নামাজ আদায়ের উদ্দেশ্যে কেউ যদি প্রতি ওয়াক্তের নামাজের আগে কাযা আদায় করতে চাই, নিয়তটা কি কাযা নামাজের নিয়তটা করলে হবে নাকি বাংলা নিয়তটা করতে হবে?

আসসালামু আলাইকুম।  যে ব্যক্তি বালেগ হবার পর যথারীতি পাঞ্জেগানা নামায আদায় করেনি এবং জীবনে তার অনেক ওয়াক্বতের নামায ক্বাযা হয়ে গিয়েছে, এরূপ ব্যক্তি অনুমান করে অতীতের ক্বাযা নামাযসমূহ সম্পন্ন করাকে ‘ওমরী কাযা‘ বলা হয়। এর সহজ নিয়ম এ যে, প্রত্যেক ওয়াক্তের নামাযের সাথে সমপরিমাণ ফরয নামায ক্বাযা হিসেবে পড়তে থাকা। এভাবে ক্বাযা আদায় করতে করতে …

ইশরাক এর নামাজ আর দ্বোহার নামাজে কি সুন্নাতুর রাসূলিললাহি বলতে হবে নাকি নফল মোতোয়াজজিহান বলতে হবে ?

আসসালামু আলাইকুম আপু। ইশরাক এবং দ্বোহার নামায হলো সুন্নাতে গায়র মোআক্কাদাহ, অর্থাৎ নফল পর্যায়ের নামায। রাসুলে পাক (দ) নিয়মিত এই নামায আদায় করতেন বিধায় এর নিয়্যতে ‘সুন্নাতে রাসুলুল্লাহ’ বলা হয়ে থাকে। কিন্তু ‘সুন্নাতে রাহুলুল্লাহ’ বললেও আদায় হবে নফল হিসেবে। ↪️ তথ্যসূত্র- গাউসিয়া তারবিয়াতী নেসাব।(পৃ-১৮৩)

দ্বোহার নামাজের টাইম কয়টা থেকে শুরু হয়? কেউ যদি ইশরাকের নামাজ ৬ টায় পড়ি, এর পর দ্বোহার নামাজ ও পরে ফেলা যাবে কিনা?

আসসালামু আলাইকুম। দ্বোহার নামাযকে ‘চাশতের নামায’ও বলা হয়ে থাকে। ইশরাকের নামাজের পর হতেই চাশতের নামাযের ওয়াক্ত শুরু হয়ে দ্বিপ্রহরের আগ পর্যন্ত থাকে। যেহেতু এর সময় দ্বিপ্রহরের আগ পর্যন্ত থাকে, তাই আপনি দ্বিপ্রহরের আগে যেকোনো সময়ই এ নামায আদায় করতে পারবেন।   ↪️ তথ্যসূত্রঃ গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃষ্ঠাঃ ১৮৩)  

ফজরের আযানের পর নামাজ পড়ার আগে বা পরে কি কোনো নফল নামাজ পড়া যায়?

আসসালামু আলাইকুম। সুবহে সাদেক্ব থেকে সূর্যোদয় পর্যন্ত ফজরের দু’রাকাত সুন্নাত ব্যতীত অন্য কোন নফল নামায পড়া জায়েয নয়। এছাড়া ওমরী কাযা নামাজ বা আগের কাযা নামায পড়া যাবে। তবে খেয়াল রাখতে হবে ঠিক সূর্যোদয়ের সময় কোন ধরনের ফরয, ওয়াজিব, নফল, ক্বাযা নামাজ পড়া নিষেধ। তথ্যসূত্র- গাউসিয়া তারবিয়াতী নেসাব, (পৃ-১৪০) ; মু’মিনের নামায। (পৃ-৮১)  

এশার নামাজের পর শাফী’উল বিতর দুই রাকাত নামাজ না পড়লে কি এশার নামাজ হবেনা, এটা কতটুকু সত্য?

আসসালামু আলাইকুম।  বিতর-এর পরে দু’ রাকা’আত নফল নামায(শাফী’উল বিতর) পড়া উত্তম। সে দু’ রাকা’আতের প্রথম রাকা’আতে “اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ” সুরা যিলযাল এবং দ্বিতীয় রাকা’আতে “قُلْ يٰۤأيُّهَا الْكَافِرُوْنَ” ( সুরা কাফিরুন)পড়া উত্তম। হাদিস শরিফে এসেছে যে, ” যদি রাতে সজাগ না হতে  পারে তাহলে এই দু’ রাকা’আত তাহাজ্জুদের স্হলাভিষিক্ত হয়ে যাবে। বি:দ্র: ইশার নামায শাফী’উল বিতর …

তাহিয়্যতুল ওযুর নামাজ কখন এবং কিভাবে পড়তে হয়?

আসসালামু আলাইকুম।  অযু করার পর অযুর অঙ্গ-প্রত্যঙ্গগুলো পরিপূর্ণভাবে শুষ্ক হওয়ার পূর্বে ‘তাহিয়্যাতুল অযু’র নামায পড়া মুস্তাহাব বা নফল।  কিন্তু এ প্রকার নফল নামায সুবহে সাদিকের পর হতে সূর্য উদয় হওয়া পর্যন্ত এবং সূর্য অস্তের পর থেকে মাগরিবের ফরজ নামায পড়া পর্যন্ত সময়ে পড়া মাকরূহ। তবে অন্যান্য সময়ে প্রত্যেক অযুর পর তাহিয়্যাতুল অযুর নামায সময় ও …

সালাতুত তাসবীহর নামাজ অনেক মহিলা পারেনা,দোয়াটাও শিখতে পারেনা। তারা কি জামাতে হলেও জীবনে একবার পড়ে নিতে পারবে?

আসসালামু আলাইকুম।  সালাতুত তাসবীহর নামাজ যেহেতু জীবনে একবার হলেও আদায় করার কথা বলা হয়েছে এবং নফল পর্যায়ের নামায সেহেতু এটার বেলায় জামায়াতে আদায় করার হুকুম পরবে না বরং যেসব মহিলারা পারেনা বা দোয়াটাও শিখতে পারেনা তাদের উচিত নিয়ম-কানুন ও দোয়া শিখে নিয়ে নিজেদের সুবিধা মত একবার হলেও আদায় করা।। . তথ্যসূত্র – মাওলানা কাসেম রেজা …

সালাতুল তাসবীহ  নামায কী শুধু ভোর রাতে পড়া যায়?

সালাতুল তাসবীহ নামায কী শুধু ভোর রাতে পড়া যায়?

আসসালামু আলাইকুম।  সূর্যোদয়, সূর্যাস্ত ও ঠিক দুপুর- এ তিন সময়ে ফরজ, ওয়াজিব, সুন্নাত,নফল, ক্বাযা নামাজ পড়া এবং তিলাওয়াতে সিজদা করা জায়েজ নেই। যদি আসরের নামাজ না পড়ে থাকে, তবে ওই দিনের আসরের নামাজ সূর্যাস্তের  সময় পড়তে পারবে; কিন্তু এতটুকু দেরী করা হারাম; ওই সময়ে আদায়কৃত ওই দিনের আসরের নামাজও মাকরূহ।  তাছাড়া, এগারটি নির্দিষ্ট সময়ে নফল …

তাহাজজুদ নামাজের নিয়ত কি সুন্নাতুল রাসুল্লিলাহি তায়ালা মোতোয়াজজিহান হবে /নাকি নফল মোতোয়াজজিহান হবে / নাকি শুধুই মোতোয়াজজিহান বলতে হবে?

আসসালামু আলাইকুম।  🔷তাহাজ্জুদ নামাযের নিয়ত- نَوَيْتُ اَنْ اُصَلِّيَ لِلّٰهِ تَعَالَي رَكْعَتِيْ صَلٰوةِ ااتَّهَجُّدِـ سُنَّةُ رَسُوْلِ  اللَّهِ تَعَالٰی مُتَوَجِّهًا اِلٰی جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللّٰهُ اَكْبَرْ  উচ্চারণঃ নাওয়াইতু আন্ উসোল্লিয়া লিল্লা-হি তা’আলা রক’আতাই সোলাতিত্ তাহাজ্জুদ, সুন্নাতু রসুলিল্লা-হি তা’আলা মুতাওয়াজ্জিহান্ ইলা- জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবর। 🔷ক্বদরের নামাজের নিয়ত- نَوَيْتُ اَنْ اُصَلِّيَ لِلّٰهِ تَعَالَي رَكْعَتِيْ صَلٰوةِ لَّيْلَةِ الْقَدْرِ …

Weekly Central “Da’wat-e-Khair Women’s Mehfil at Alamgir Khanqah Sharif

Weekly Central “Da’wat-e-Khair Women’s Mehfil at Alamgir Khanqah Sharif

As-Salamu Alaikum wa Rahmatullahi wa Barakatuhu, 🔰 Alhamdulillah! On Thursday, May 1st, 2025 | 2nd Dhul Qa’dah 1446 Hijri, the weekly central “Da’wat-e-Khair Women’s Mehfil” was held at Alamgir Khanqah Sharif, organized by Gausia Committee Bangladesh Women’s Wing, with the gracious presence of two hundred mothers and sisters. Through Zoom, more than a hundred participants …