অসুস্থ অবস্থায় রোজা: ইনসুলিন, ইনহেলার, জোলাপ কি রোজা নষ্ট করে?

অসুস্থ অবস্থায় রোজা: ইনসুলিন, ইনহেলার, জোলাপ কি রোজা নষ্ট করে?

আসসালামু আলাইকুম।

রোজা ভঙ্গের মূল কারণ শরীরের ভিতরে অর্থাৎ মস্তিষ্কে বা পেটে কিছু প্রবেশ করা। ইনসুলিন সাধারণত ডায়াবেটিস এর রোগীরা আহারের কিছুক্ষণ পূর্বে ব্যবহার করে থাকেন, যা রোযা অবস্থায় ব্যবহার করলে রোযা নষ্ট হবার আশঙ্কাই বেশি থাকে। তাই ইনস্যূলিন ঠিক ইফতারের সময় গ্রহণ করে কিছুক্ষণ পর ইফতার সামগ্রী আহার করতে পারে। অনুরূপ ইনহেলার / জোলাপ বা এ জাতীয় যেকোনো ঔষুধ যা শরীরের প্রবেশ করার মাধ্যমে ব্যবহার করা হয়, সেগুলোর রোযা অবস্থায় ব্যবহার করলে রোযা ভঙ্গ হয়ে যাবে। 

 

তথ্যসূত্র- গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃ-২৩৫)

 

সৌজন্যে: অনলাইন প্রশ্নোত্তর ডেস্ক, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।