রোজা অবস্থায় শরীরের ভেতরে কিছু প্রবেশ—কোন ক্ষেত্রে রোজা ভাঙে?
শরীরের ভেতর যেকোনো পদ্ধতিতে কিছু প্রবেশ করলে, যদি তা পাকস্থলী অথবা মগজে প্রবেশ করে, তাহলে রোজা ভেঙে যায়। এটাই হলো রোজা ভাঙার সাধারণ মূলনীতি।
এই মূলনীতির আলোকে রোজা অবস্থায় তেল, আতর, সুরমা, লোশন, ক্রিম, মলম, পাউডার, মলম বা চিকিৎসার্থে চামড়ায় ব্যবহৃত প্রলেপ যাতে ওষুধ বা কেমিক্যাল পদার্থ থাকে ইত্যাদি তা রোজা ভঙ্গ করে না। কারণ, এগুলো পাকস্থলী অথবা মগজে পৌঁছে না। তবে রোযা অবস্থায় যেমন,অত্যধিক গরমে স্বাভাবিক গোসলেও প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করে আরামের অনুভব রোযার ইখলাসকে নষ্ট করে, ঠিক তেমনিভাবে অনর্থক ও অহেতুক প্রয়োজনের অতিরিক্ত সুগন্ধিযুক্ত প্রসাধন সামগ্রীর ব্যবহারকেও নিরুৎসাহিত করা হয়েছে। আর লিপজেল বা লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রেও আজকাল তা নানা স্বাদযুক্ত হওয়ার কারণে সেটি পেটে গেলে, রোজার শুদ্ধতা আশংকাযুক্ত হয়ে যায়, বিধায় কিশোরী-যুবতী বোনদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। নেহায়েতই যতটুকু দৈনন্দিন প্রয়োজন, ততটুকু প্রসাধন সামগ্রীর ব্যবহারই যথেষ্ট, অতিরিক্ত করা উচিত নয়।
তথ্যসূত্র- কানযুল ঈমান
গাউসিয়া তারবিয়াতী নিসাব বাহারে শরীয়ত (৫ম খণ্ড) ফতোয়ায়ে শামী (রদ্দুল মুহতার)
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের “দা’ওয়াতে খায়র অনলাইন প্রশ্নোত্তর” হতে সংগৃহীত


