রোজা রেখে ভুলে খেয়ে ফেলেছেন? আতঙ্কিত হবেন না—জেনে নিন ইসলামের হুকুম
কিশোরীদের অনেকসময় রোযায় নব্য অভ্যস্ততার দরূণ এরূপও একটি জিজ্ঞাসা হয়ে থাকে যে, রোযা স্মরণে না থাকায় খাবার ভক্ষণ করে ফেললে করণীয় কি হতে পারে?
উল্লেখ্য, মহান আল্লাহ পরম করুণাময়, আমাদের জন্য ভুল-ত্রুটিজনিত দোষকে অনেকটাই শিথিল করে আমাদের মেয়েদের উপর দয়া করেছেন, আলহামদুলিল্লাহ। রোযা স্মরণ না থাকা অবস্থায় রোযাদার ভুলবশতঃ পানাহার করলে রোযা নষ্ট হয় না। তবে স্মরণ হওয়ার সাথে সাথে ওই পানাহার পরিহার করতে হবে। রোযার কথা স্মরণ হওয়ার পরও যদি ইচ্ছাকৃত পানাহার করে তবে রোযা নষ্ট হয়ে যাবে এবং গুনাহগার হবে।
তথ্যসূত্র– কানযুল ঈমান
গাউসিয়া তারবিয়াতী নিসাব বাহারে শরীয়ত (৫ম খণ্ড) ফতোয়ায়ে শামী (রদ্দুল মুহতার)
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের “দা’ওয়াতে খায়র অনলাইন প্রশ্নোত্তর” হতে সংগৃহীত


