আসরের নামাজ কয়টা অবধি থাকে?

আসরের নামাজ কয়টা অবধি থাকে?

আসসালামু আলাইকুম। 

আসরের নামাযের ওয়াক্ত- যোহরের নামাযের ওয়াক্ত  শেষ হবার সাথে সাথে আসর নামাযের ওয়াক্ত শুরু হয় এবং সূর্য সম্পূর্ণ অস্ত যাওয়া পর্যন্ত স্থায়ী হয়।

উল্লেখ্য, সূর্য অস্ত যাওয়ার বিশ মিনিট পূর্ব থেকে যখন সূর্য হলুদ বর্ণ ধারণ করে এসময় আসরের নামাযসহ যেকোন নামাজ পড়া মাকরূহ। শুধুমাত্র সেদিনের আসরের নামায ক্বাযা না করে আদায় করে দিতে হবে।  শরীয়তসম্মত ওজর ব্যতীত ইচ্ছাকৃতভাবে এসময়ে আসরের নামায আদায় করা মাকরূহ তথা অপছন্দনীয়।

⭕বিঃদ্রঃ ঋতুভেদে এবং স্থানভেদে এসময়ের তারতম্য হবে৷ অতএব, দৈনিক পত্রিকা বা নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে নিজ নিজ স্থানের নামাযের সময়সূচি জেনে নেয়ার অনুরোধ করা হলো।

তথ্যসূত্র-গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃ-১৩৯)