সকালে আযান দেয়ার ২০ মিনিট পর লাল রংয়ের আলোর পর যে একটু একটু সাদা রংয়ের প্রখর হয় তখন কিন্তুু সূয উঠে না তখন কি ফজরের নামাজ পড়া যাবে?

সকালে আযান দেয়ার ২০ মিনিট পর লাল রংয়ের আলোর পর যে একটু একটু সাদা রংয়ের প্রখর হয় তখন কিন্তুু সূয উঠে না তখন কি ফজরের নামাজ পড়া যাবে?

আসসালামু আলাইকুম।

ফজরের নামাযের ওয়াক্তঃ সূবহে সাদিক্ব থেকে শুরু করে সূর্য উদিত হওয়া পর্যন্ত ফজরের নামাযের সময়। সূবহে সাদেক্ব হচ্ছে এমন এক প্রকার আলো, যা সূর্য উদিত হওয়ার আগে পূর্ব আকাশের কিনারায় প্রকাশ পায় এআং ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। শেষ পর্যন্ত আকাশের চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং চারিদিকে উজ্জ্বল হয়ে যায়। অতএব, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত ফজরের নামাযের ওয়াক্ত বিদ্যমান থাকে। 

তথ্যসূত্র- গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃ-১৩৯)